"কামিয়াভ"
জীবনে যদি চাও সচ্ছলতা,
ত্যাজ্য কর আরাম আয়েশ আর অলসতা।
অপচয় আর অপরাধ থেকে যদি থাক বিরত,
সুনাম,জশ সম্পদ বৃদ্ধি পাবে অবিরত।
সময়ের কাজ করিলে সময় মত,
সব হবে সহজ,মাথা হবে না কখন নত।
কাজকে বন্ধু যদি মনে কর,
কাজ সমাপনে যদি ধৈর্য ধর,
সাফল্য আসবে দুয়ারে,
সম্পদ, সুখ্যাতি আর সম্মান আসবে জোয়ারে।
অবহেলা আর অহংকারে বশ কভু নাহি হবে,
আমরণ - মরণাবধি মানুষের মনে রবে।