বৃষ্টি ভেজা রাত-
মেঘে ঢাকা চাঁদ।
গোলাপ আর বেলী-
গন্ধ কোথা পেলি?
বাগান ছেড়ে শেষে-
বারান্দায় এসে,
টবে কর বাস-
ছড়াও সুবাস।
ফুটাও তব ফুল-
মাতাও মানব কূল।