দোষ"
দোষ খুজো পরের -
খোজ কি আছে ঘরের?
কত দোষে দুষি তুমি!
জানে তাহা অন্তর জামী।
মুখোস পড়ে ঘুরি সবে,
যদি কৃতকর্ম প্রকাশ পায় ভবে!
লজ্জা কি পাবে না তুমি?
বাদ কি পড়বো হেথা আমি?
ভাবো না একটু বসে একাকী,
কি করেছো? আর কি আছে বাকী।
তাই নিজের দোষ খুজো আগে,
যদি শুভবুদ্ধি অন্তরে জাগে।