বাংলা দেশে হইল কি?
প্রায় সবাই করে চালাকি।
সত্য কথা নাহি বলে,
সুকৌশলে সবাই চলে।
বোকা যারা ফাঁদে পড়ে,
চালাক সবে মজা মারে।
সত্য কথার নেইকো ভাত,
মিথ্যে মারে বাজি মাত।
চক্ষু লজ্জার নেইকো লেশ,
মনুষত্ব হইল শেষ।
কাজের লোকের নেইকো দাম,
তাই তো হলো বিধি বাম।