মীর জাফর
করিলে খনন কুপ,পরের তরে,
অনতিবিলম্বে সেই কুপে সে পড়ে।
ধৈর্য ধারণ করা যদিও বড় কঠিন,
অপেক্ষায় গুনতে থাকো সেই দিন।
হায়াতে যদি থাকো বেঁচে,
সেই দিন আপনি আসবে নেচে।
মীর জাফরের মীর জাফর গিরি,
আপনি তৈরি করে ধ্বংসের সিঁড়ি।
বিশেষ্য হয়ে যায় বিশেষণ,
মীর জাফরই জানে সেকি কারন?
আজও অমানুষকে ডাকে সেই নামে,
বিশ্বাসঘাতকতা করে যে এই ধামে।
মানুষ হয়ে যায় অমানুষ লোভে পড়ে,
কাটিয়া খাল অনেকেই কুমির আনে ঘরে।
Comments (6)