অ্যানাকোন্ডা
অ্যানাকোন্ডা
মজবুত পেশির শৃঙ্খলে
পেঁচিয়ে রেখেছে আমায়।
চাপ দেয়-
অবশ হয় অনুভূতি
ছাড়াতে পারি না।
প্রতিক্ষণে ক্ষীণ হয় দম।
ওর মেরুদণ্ড কবজা করার অপ্রতুল প্রয়াস-
চলতে থাকে অবিরত আমার শক্তি হ্রাসকরণ।
তবু মনোবল-
এ দ্বন্দ্বে আমিই হবো জয়ী।
(নশ্বরতার খোলস)
মন্তব্য (5)