শুভ নববর্ষ


জসিম উদ্দিন জয়

আল্পনায় আর কল্পনায়
চলছে কারুকাজ,
বাঙ্গালীত্ত্বে আর নৃত্যে
নতুন দিনের সাঁজ।

ছন্দে ছন্দে মন আনন্দে
নতুন কুঁড়ি আসবে,
প্রকৃতির রঙ্গে নানা ঢঙে
লালোনারা হাসবে।

ফুলে ফুলে রূপসীর দুলে
রমনার বটমূলে
পুরোনো বিভেদ ভুলে
মঙ্গলশোভার নিষান তুলে,
নতুন আলোয় হেটে পথ চলবো,
‘এসো হে বৈশাখ’ বলবো।

শপথে শান্তিতে
বাংলা আমার বিশ্ব জুড়ে
নব বর্ষের সূর,
অপশক্তির জঞ্জাল যত
করবো মোরা দূর।