আমার বাড়ী বন-পাহাড়ি
ডুলুং  নদীর কুলে,
শাল পিয়ালের ছায়ায় ঢাকা,
তমাল তরুমুলে ।
প্রভাত বেলা পাখির ডাকে,
ভোরের রাগিনী,
নদীর জলে অরু্নমনি
কোন সে মোহিনী।

সারাটা দিন মুখর থাকে
পাখীর কল তানে,
হলদে পাখির পালক খসে,
সবুজ পিয়াল বনে।
কিষাণ চলে গ্রামীণ হাটে,
কিষাণ বালা নদীর ঘাটে।
অলস পায়ে সন্ধ্যা নামে
সাঁঝের বেলী ফুলে।

সাঁঝের প্রদীপ সাঁঝ আরতি
জোনাক জ্বলে ইতি উতি
অপার অসীম শান্তি নামে
নিশুত পথের ধুলে।
সেথায় আমি বনের পাখী
একটুকু তার বাসা,
সবার দুখে দুঃখী আমি
সবার সুখে হাসা।