আসি বলে তুমি সেই যে চলে গেলে
তারপর আর তোমার দেখা মিলে নাই
কেঁটে গেল দিনের পর দিন
বিদায় নিলো কত বছর
তোমার আসার পথ তবু না ফুরায় ।
তুমি কি এখন আমায় ভালোবাসো
নাকি ভুলে গেছো আমায়
চিরতরে জনমের মতো করে
নাকি আমারি আছো
এই হূদয় জুড়ে নিঃশ্বাস হয়ে ।
আমি জানি
আমাকেই ভালোবাসো তুমি
তুমি আসছো আমারি পাণে
আমাকে তোমার বুকে জড়াতে ।
তোমার আসার কতই বা দীর্ঘ পথ
এ পথ কি আর ফুরাবে না
এ জীবনে তোমার আসার পথ কি ঘোলাটেই রবে
নাকি ফিরে এসে
হূদয়ে দেবে স্বপ্নীল ছোঁয়া ।