তোমায় ভেবে কাটে আমার
সারা নিশি,স্বপ্ন বুনিতে
বুনিতে;
তবুও অতৃপ্ত এই মন,কাছে পাওয়ার
নেশাতে।
অবুঝ মন আমার,বোঝেনা সে
কিছু;
ছুটে চলে শুধু তোমারই পিছু পিছু।
একটুখানি পরশ ছোঁয়ায় গায়ে
দেয় শিহরণ,তাইতো এই মন
মানেনা কোন বারন।
এই মন করতে জানে
অপেক্ষা,দিতে জানে সুখ;
তোমারই পানে চেয়ে অধীর
আকুল।
অপেক্ষার অবসানে পাবো
তোমায় যেদিন,
উত্তপ্ত মরুর বুকে শীতল ঝর্ণা
বইবে সেদিন।
মন্তব্য (1)