অস্তিত্ব হারাই
জামাল উদ্দিন জীবন

মনের নীল আকাশে ডানা মেলে
উড়তে থাকি রঙিন ঘুড়ির মত
হঠাৎ করে বৃষ্টির মত এক পশলা
সুখে কে সবার অলক্ষ্যে খুঁজে পাই।

আজ মনের আকাশে বইছে যেন
বিষাদের কালো মেঘের ঘনঘটা
নীরবে কাল বৈশাখী ঝড় বয়ে যায়
হৃদয়ের আঙিনায় রবির কিরণ।

এখন সর্বত্র জুড়ে চিরস্থায়ী হয় না
ক্ষণে ক্ষণে নিজের নিজের অস্তিত্ব হারাই
একটাই কারণ বিশ্বাসের ঘরে টানা পোরান
ক্ষয়ে ক্ষয়ে পচন ধরেছে জগতের বুকে।

প্রিয় জন আপন জন আগের মত নাই
নিখিলের নিয়মে বদলে গেছে সকলেই
প্রয়োজন ছাড়া স্মরণ করে না বসু ধায়
যা যা বরের ন্যায় ঘুরে বেড়াতে বড় অসহায় লাগে।

বেধেছে সুখের ঘর সকলে দেখো নিয়ে আপন সাথী
কার অপেক্ষায় গুনছো প্রহর তুমি বসে দিবা রাতি?
শেষ হয়ে এলো আজ জীবনের পড়ন্ত বেলার খেলা
ওরে অবুঝ এবার নিজের ঘরে আলোর প্রদীপ জ্বালা।