আমি আকাশকে বললাম-
আমাকে এক টুকরো মেঘ দাও
আকাশ নিরুত্তর।


আমি সূর্যকে বললাম-
আমাকে এক চিলতে রোদ দাও
সূর্য নিরুত্তাপ।

আমি সাগরকে বললাম-
আমাকে এক ফোটা জল দাও
সাগর নির্দয়।

আমি জীবনকে বললাম-
আমাকে গতি দাও
জীবন নিরুদ্যম।

আমি কবিকে বললাম-
আমাকে একটি কবিতা দাও
কবি নীরব।

আমি স্বপ্নকে বললাম-
আমাকে বাস্তবতা দাও
স্বপ্ন নিরুদ্দেশ।

আমি তোমাকে বললাম-
আমাকে ভালোবাসা দাও
তুমি হতবাক।


-সংগৃহীত