দুরুত্বটা বাড়ছে ঠিক
দু'জন আজ দু'প্রান্ত
কিন্তু তুমিকি ভুলে গেছো
মন দু'টি মিলে একান্তে!
জানিনা আমি গাইতো গান
সুর তুলাতো দূরে থাক
তুমিতো এসব ভালোই জানো
তবুও কেন বাজাও ঢাক!
ঠাট্টা মশকরা করছিনা আর
যেদিন তুমি বুঝলে ভুল
শেষ কথাগুলো রাখছি মনে
যাইনি ভুলে এক চুল।
এখনো নিত্য ভুলি কিছু
তোমায় ভুলতে পারলাম কই
আসলে নিছি তোমার পিছু
তাইতো মনে রাখি সই।
দাঁড়ি কাটিনা এখন আর
এগুলো রয় গাল জুড়ে
এভাবে করছি সপ্তাহ পার
শুনে কি তোমার মন পুড়ে?
এখন আমি দিবানিশি
সাধনা করে রাখি মনে
দুরত্বটা কমিয়ে আনি
থেকোনা আর দুরে সরে।
- প্রিয় ফাম্মী আপুর দুরুত্ব শিরোনামে করা কবিতায় আমার করা মন্তব্যটি...
মন্তব্য (18)