আমাদের আজ ছুটির দিন শেখ আবু জাফর ছাদেক · কবিতা · 2015-09-03 · 1094 ভিউ আমাদের আজ ছুটির দিন। আজকে যাবো কুশিয়ারাতে মাতাল মনুর তেলেসমাতে বাজাওরে আজ সুখের বীণ। আমাদের আজ ছুটির দিন। আমাদের আজ আটকাবে কে? হারিয়ে যাবো পথের বাকে খেলবো উঠে গাছের শাখে মনের সুখে তাগ দিনা দিন। আমাদের আজ ছুটির দিন। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)