পি্রয়তমা এক সঙ্গে জীবনের অর্ধ পথ
চলেছি তোমার হাত ধরে
আমার শেষ বিদায়ের দিনে
তুমি থাকবে অনেক দুরে
আমি চারিদিকে খুঁজব তোমাকে
শেষ বারে মত দেখব ভেবে।।

প্রিয়তমা তুমি একবার না হয়
আসিও আমার সমাধি পাড়ে
আমি শুয়ে শুয়ে থাকিব চেয়ে
তোমার অপেক্ষায় বিনিদ্র নয়নে
আমি সারে তিন হাত মাটির নীচে
থেকেও দেখিব তোমাকে আমার সমাধি পাড়ে
কতটুকু তোমার চোখের অশ্রু ঝড়ে ।।

০৫/০৩/০৪