তুমি আমার আপন জন ,তাকি জানোনা ,
সব মানুষের সাথে চলি বলে রাগ হয়ওনা ,
তোমায় ভাবি সব সময় ,বুঝতে পারোনা ,
তাই বুঝি আমার উপর ,তোমার অভিমান কমেনা ।
পুরানো সেই দিনের স্মৃতি ,ব্যাথা দেয় আমায় ,
তা আমি কি করে বুঝাই তোমায় !
প্রতি রাতে আদর করে কপালে একটা চুমো দিতে আমায় ,
সেই কথা এখন আর বলিনা তোমায় ,
বড় হয়ে গেছি বলে সেই রাত আর ফিরে আসবেনা ,
আমার যে কি ব্যাথা তা আর এখন তোমায় বুজাতে পারবো না ,
তোমার সেই ভালবাসা খুব মিস করি আমি ,
ভালো লাগার দিন গুলো বলো কি করে ভুলি ,
জানি পুরোনো সেই দিন গুলো ভুলে গেছো তুমি ,
ভুলে যাবেনা আমায় কখনো সেই কামনা টাই তোমার কাছে করি ।
মন্তব্য (6)