অকথ্য শব্দগুলোর কাছে অব্যক্ত ভালবাসার পরাজয়
অতিশয় অপ্রয়োজনীয় মৃত্যু
সন্ধ্যা হবার আগেই নেমে আসা রাত
আমাদের ভালবাসার একাকী হত্যাকারী
তুমি নাকি আমি
সে কেবল প্রশ্নই রয়ে যাবে
যদিও আমি হারতে চেয়েছি শতবার
তুমি যেমনটি চেয়েছিলে আগেই
কেউই কাউকে হারতে না দেওয়ায়
হারিয়ে গিয়েছি দুজনাই
এ খেলায় সবাই পরাজিত
জয়ী কেবল একাকিত্ব
জয়ী কেবল অপ্রয়োজনীয় মৃত্যু
জয়ী কেবল মুক্তি পাবার প্রবল নেশায় চারপাশে গড়ে তোলা
বিষন্নতার দেয়াল।