যদি কোনদিন চলে যাই দূরে যুক্তির ভেলায় চেপে
তবে বুঝে নিয়ো ওটা বড় সাময়িক
একটু অপেক্ষায় থেকো আবেগকে নিয়ে ফিরে আসবার
ও দুটো বড় বেশি বৈমাত্রেয় আমার জগতে।

যদি কোনদিন দেখা হয়ে যায় অবেলায়
তোমার ও দু'চোখের অশ্রু মুছে দেওয়ার একটু সুযোগ দিয়ো
ও দু'ঠোঁটের অভিমান টুকু আমার ঠোঁটে ঢেলে দিয়ে
তুমি হয়ো অপরাজিতা
আমি পরাজয় মেনে নিয়ে আবাবো বন্দি হবো ভালবাসার কারাগারে।