একটি শীতের সকাল কেমন হতে পারে তোমাকে ছাড়া.....

কুয়াশার চাদরে ঢাকা জীবনবোধগুলো
শিশিরস্নাত তোমার আমার স্মৃতিগুলো
শৈত্যপ্রবাহে মৃতপ্রায় নগ্ন প্রত্যাশাগুলো
বরফ জমাট নিশ্চল ভালোবাসা
সব জড়োসড়ো একত্রে
শুধু তোমার একটু উষ্ণতার জন্য

রুক্ষ স্বপ্নগুলো
শুষ্ক হৃদয়
শীতল প্রেমের শুঁকিয়ে যাওয়া স্রোতরেখা
জীবনবৃক্ষের ঝরে পড়া অচেনা পাতাগুলো
অপেক্ষারত
তোমার দেওয়া
একটু আর্দ্রতা আর কিছুটা পুনর্জীবন এর জন্য।