প্রয়োজনে আমি পথে একা হেঁটে যাব
যে পথ তোমাদের তথাকথিত সামাজিকতার নয়
নয় লোক দেখানো সৌজন্যের
যে পথে ক্ষমতার দম্ভ নেই
আছে অক্ষমদের জন্য কিছু করার প্রচেষ্টা
যে পথে ভালবাসার অভিনয় নেই
আছে একনিষ্ঠ ভালবাসা
যে পথে যুক্তি আছে আবেগের নিয়ন্ত্রক হিসেবে
আর আবেগ রয়েছে যুক্তির প্রকাশকের ভূমিকায়
আমি সেই পথে হেঁটে যেতে চাই
কালের পরিক্রমায় আমি হারিয়ে যেতে চাই
এমনই পথে গতিশীল থেকে
হোক না হয় নিঃসঙ্গতাই আমার একমাত্র সঙ্গী।
মন্তব্য (4)