বহুদিন হয়ে গেল ভালোবাসিনা তোমায়
কিছুটা অভিমানে আর অনেকটাই অকারণে
ঠিক যেভাবে অকারণে ভালোবেসেছিলাম
সেই অজানা কারণকে অকারণ ভেবে আজ আর ভালোবাসিনা তোমায়।
তোমার আমার স্বপ্নের পথে আজ একলাই পথ চলি
মাঝে মাঝে ক্লান্তি এসে বলে ফিরে যেতে
তবু যাইনা ফিরে
তোমারই কথা মনে করে।
ফিরে গেছ তুমি যাত্রার শুরুতেই
অনেক বেশি ভালোবাসা নিয়ে
দিয়ে গেছ খালি আমার সততার পুরষ্কার স্বরূপ
না বোঝা এক একাকিত্ব।
মন্তব্য (2)