তুমি নাগীন! ইচ্ছাধারী নাগীন!
কখনো মানুষ; সমাজের আট দশটা মানুষের মতো
কখনো রাতের অতিথি। লীলাবতী, মালতি কিম্বা কুমুদিনি।
তোমার হাসি ঘাতকের ধারালো অসি।
হাসিতে ঘায়েল ; অপরিচিত যুবক।
প্রেম আর বন্ধুত্বের ফারাক তোমার কাছে উনিশ-কুড়ি।
তুমি অধরা ললনা, ছলনার ছল।
তোমার ঐ কমলালেবুর মতো দু'খানা ঠোঁট
তুলতুলে নরম দুটি গাল, পিয়াসীর পিয়াস।
বন্ধুত্বের আবরণে প্রেমের বন্ধন ;
চুম্বনে ঢেলে দেয়া বিষাক্ত নীল বিষ।
জেদ্দা, সৌদি আরব
১৩।০৫।২০২০
মন্তব্য (12)