বিয়ে ইসমাইল জসীম · কবিতা · 2013-09-16 · 758 ভিউ আগুড় বাগুড় চালতা নাগুড় পশ্চিমাকাশ মেঘ গুড় গুড় বিষ্টি তবে ফর্সা গগন খেকশিয়ালের বিয়ের লগন খেকশিয়ালের বিয়ে বউ সেজেছে টিয়ে টিয়ের গলায় সোনার হার বিয়ের আসর ঝিলের পাড় ঝিলের পাড়ে চিলের ঘর পায় না খুঁজে বিয়ের বর। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)