আমি চাঁদ দেখতে গিয়েছিলাম এক পূর্নিমা রাতে,
আমি চাঁদ দেখতে পারিনি, দেখেছি তোমার হাসি মাখা মুখ।

আমি রাতের আকাশে তারা দেখতে গিয়েছিলাম, দেখিনি ...
দেখেছি তোমার কপলে জমে থাকা এক বিন্দু ঘাম।

আমি চাঁদ জোৎস্নায় গোসল করবো ভেবেছি, পারিনি...
তোমার রুপ জোৎস্নায় আমি কাক ভেজা ভিজেছি।

আমি জোৎস্না রাতে সাগর তীরে হাটবো ভেবেছি, পারিনি...
তোমার ভালবাসার সাগর তীরে হেটে-ই আমি ক্লান্ত হয়েছি।

আমি গহীন অরন্যে একা একা হাটবো ভেবেছি, পারিনি...
তোমার মন গহীনে হেটে-ই আমি পথ ভুলেছি।