'ভ' তে.......

____________________


ভালোবাসা তোর ভুলো মনকে
এখনো বুঝলি না,
জানলি না বাসী উচ্ছিষ্টে

ভাগ বসিয়েছে..
বেড়ে উঠছে নিষ্ঠুরতা,


ভালোবাসা কেন ধুপ ধুনো জ্বালিস
হিংসেকে নিয়ে..
যদি আবার তাতে উদ্ধার হয়
রাজ্যপাট;

হয়ত এবার জুটবে রাজযোটক !!

ভালোবাসা তোকে বললো লোকে
পরকীয়া যখন.....
তুই তখন স্বচ্ছ ছিলি,

..........

আচ্ছা
'ভ' তে কি ভালোবাসা হয়

সবসময় ?!!