তুমি .... মেঘের প্রাচীরে
_____________

নেশার ঘোরে সবাই মাতলামি করে
তোমায় না পেয়ে ;

অজস্র গালাগালিও দেয় ,

মনে পড়ল.......

সবাই চেয়েছিল
তোমার চেরা সিঁথিতে লাল সিদুরের ছোয়া দিয়ে..
আগুনকে সাক্ষীর আসনে বসিয়ে
সম্পর্কের স্রোতে তোমায় বাধতে ;

নিজের দাবি করার ছলে ,

তুমি ওদের বাধা দাওনি......
ওদের থেকে পালাওনি ;
তবু তুমি ওদের কখনোই হওনি.....
মেঘের প্রাচীরে থেকে ,

ভেবেছিলে চাওয়া পাওনার হিসেব নিকেশ
ঠিক মিটিয়ে দেব.....

আমার কাছে সব স্বীকৃতীই পাবে... ,

কিন্তু
আমিতো কিছুই পারিনা ,
তাই....
বাচিয়ে রেখেছি তোমায় কবিতার খাতায় ........

ছন্দহীন কবিতার পাতায় ,

অজস্র লাল আর কালো অক্ষরের মাঝে ,