তোমার জন্য বৃষ্টি ঝরে
বইয়ের পাতায় .......
যুদ্ধ হয় রাজায় রাজায়,

সন্ধি হল প্রজা-প্রজায়
মিলে যায় গঙ্গা-যমুনা-পদ্মা
তাও তুমি কত অজানা,

ভেবেছিলাম সাতটা সাগর পেরোলে
হয়ত তোমায় দেখা পাব
রাজকন্যার বেশে..

কিন্তু মোটে তিনটে নদী অবশিষ্ট আর;
বাকি সব মঙ্গলে জলের খোঁজে..
আর দেবতারা নেমেছে চাঁদে,

জোত্স্না রাতে
রজনীগন্ধার তলাশে এই গ্রহে...
পেলে, পড়াবে তোমার গলে

এই ভেবে সব পালালো,


তবু, তোমার জন্য এখনো

আছি আমি..
সদাহাস্যমান এক পুতুল (mannequin) হয়ে।