চেনা শোনা শব্দে এখনো খুঁজি তোমাকে;
                                        কথার পিঠে কথা সাজাচ্ছিলাম যখন,


অন্তিম সূর্য আকড়ে ধরে
কিছু বিপন্ন বিকেল..
যেন আর রাত না আসে,

কবে শুরু হয়েছে পিপড়ের
এই দৌড়... বিশ্বভ্রমণ;
কে জানে !!

আকাশে উড়ে যায়
গাংচিল
অভুক্ত মাছরাঙা
এখনো মাছের খোঁজে,

                           ছুঁয়ে গেছি সবকিছু
                                  তবু
                            অনুভব করিনি
                               আজ কিছুই ...

                                          ছাইয়ের আঁধারে এখনো লেগে আছে রাতের ঘ্রাণ ।