ইচ্ছে ছিলো তোমার হাত

ধরে,

আঙুলগুলোকে ধরে রেখে আমার

হাতে

একসাথে পালাবো পৃথিবীর

পথ ছেড়ে... ,


পাড়ি জমাবো নিশীথের অচিন

মায়া রাজত্বে..


চলতে চলতে ক্লান্তও হলে আশ্রয় নেবো

মহাকাশের ধুলিকণায় বা কোনো

গ্রহাণুপূঞ্জে...;

এই গ্রহ ছেড়ে,


কিন্তু,

তার আগেই চলে গেছ

পার্থিবতার চাদরে জড়িয়ে

ভালোবাসার বন্ধন, আংটিটা

পরিয়ে..আমাকে,


তাই আমার আর যাওয়া হল না..

পালাতে পারলাম না এই গ্রহ ছেড়ে

সুদুরের কোনও

অচিন গাঁয়ে,


তবু হয়ত তুমি আছো সেথায়,

বাহুডোরে মালা গেঁথে

আজও আমার প্রতীক্ষায় ।

(July 17, 2013)