তখন মনে হতো তোমার বাড়ির সামনে গিয়ে বলি
'অ্যাই লাভ ইউ, অ্যাই লাভ ইউ, অ্যাই লাভ ইউ...
প্লিজ একবার আমাকে শোনো, '

ভীষণ মনে হতো তোমার বেধে দেওয়া 'ব্রেক-আপ' এর
পরপরই,
চেচিয়ে চেচিয়ে এইসব কথা বলি.....
যাতে কেটে যায় সব মাঝরাত্রিরের নিশুতি;
লোকজন আমায় চিনতে শুরু করে দিব্যচোখের আড়ালে
আর জমে যায় নাটক,

তারপর ইচ্ছে ছিলো পুলিশের রোল কলে
সাড়া দিয়ে ভুলিয়ে দেব সব যন্ত্রনা ...
এইভাবে বেশকিছুদিন,

এরপর খুঁজে ফিরে কোনও পানশালা...
না পেয়ে রাত কাটানো কোনও ফুটপাথে
.......হটাত্‍ চলে যাওয়া গাড়ির আলোয় ঘুম ভেঙে
মনে হতো সেটা তোমারই,

২)

এখন যখন আবারো হাটি সেই পথে
ছেয়ে ধরে পুরোনো গন্ধটা....... আচ্ছন্ন করে;
মস্তিষ্ক অবশ করে দেয়,
টলতে থাকে পৃথিবী
স্মৃতিগুলো বেয়াড়া হয়ে যায়,
তখন শুধু তুমি আর তুমি
আর কেউ নেই কোথাও,

এটাই কী হ্যালুসিনেশান !!

তারপর কোনও ধাক্কা, কেটে যায় সব ঘোর,

এখনো কী তোমায় ভীষণ ভালবাসী !!

কিন্তু বুঝি... আমি হয়ত সে কিন্তু সে নই তোমার জীবনে
যে শুধু তোমায় খোঁজে, শুধুমাত্র তোমায় ভীষণ ভীষণ ভালোবাসে,
তোমাকে ছাড়া যার নিঃশ্বাস সম্পুর্ন হয়না কারণ তার শ্বাস-প্রশ্বাসে শুধু তুমি,

৩)

এই তো আর মাত্র কয়েকদিন তারপর মুক্ত হবো....
চলে যাব অন্য জগতে যখন আর কোনদিন
তোমার জীবনে আসবনা,

দেখবো দূরের নীল তারা হয়ে
                শুধু তোমাকে
                           এই পৃথিবীর
                                          পার্থিবতার সব
                                                     জীবন-মৃত্যু পেরিয়ে ।