সব পুরানো জরাজীর্ণ অভ্যেস একপাশে ফেলে;
আবারো যাব আমি আরও একশত মাইল,

মুছে দিয়ে সব অনিশ্চয়তা
ছাড়িয়ে সব অভিশাপেদের
মন-গহীনে জেগে থাকা অসুর
বধ করে...

আবার যাবো আমি সোনালী শস্যকণা যোগাড়ে
ভরে নেব সোনালী শস্যকণাদের আমার
দুই বাহু জুড়ে,

নিবেদিত সেই শস্যকণা শুধু
তোমারই চরণে
তোমার আশীর্বাদ গ্রহণে,

যে আশীর্বাদ ছুঁয়ে যাবে জল-বায়ু
পৃথিবীর আত্মা;
এক অনন্ত শান্তিতে,

আর সেখানেই তুমি
সবার মাতা রূপে

আমার মা হয়ে.....

দেবীদুর্গা ।


(কবিতার আসরে প্রকাশিত)