নির্লিপ্ত একাকী পথে চলার অবাধ পথিক
হারিয়ে ফেলে রাস্তা,নিরন্তর খুঁজে বেড়ানো
তাকে হারানোর বেদনা, নাকি সত্যের পিছুটান
হয়তো হতে পারে স্বপ্নগুলোর বারংবার নিংড়ানো
তোমার না হওয়াতে আজ গড়ে ঊঠে আশার হতাশা
বোবামুখের তীব্রহাসির সুন্দর মিষ্টি বর্ণমালা
চিরদিনের ব্যাকুলতা ঘিরে আসক্তির ছায়ারা আমায়
অপূর্ণ প্রেমের রক্তজবার ছিলো না কিছু বলা
মন্তব্য (3)