রাতের পাখিরাও প্রহর গোনে
আর কত দেরী ..
তবে রাত পোহাবার?
ভোরের হাওয়ায় প্রাণ জুড়িয়ে
এক নবালোকিত দিনের
আহ্বান জানায়
এক নতূন দিনের এই তো শুরু!

এইতো এক নব-নব উন্মাদনা
আকাশের বিশালতা
আর নক্ষত্রের কোমতলায় খোঁজে
এক যুগল প্রেমের স্রোত,
ইয়েটস এর রোম‌্যাঞ্চে খুঁজি
'কুল পার্কের' রাজহংসীদের
যারা বুড়িয়ে গিয়েও গা-ভাসায়
চিরসবুজ মনে।

আসতে না আসতেই
পেরিয়ে যায় বসন্তের দোলা
হৃদয়ে রক্তক্ষরণ আর দাগ দিয়ে যায় মনে
সখাদের সাথে মালা গাঁথি
আর অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যাই,
কবিতায় প্রহরগুনি
এক পৃথিবীর স্বান্তনায়।

...::...স্বত্ব সংরক্ষিত...::..