না! বৃষ্টিকে আমি ভালবাসতে পারিনি
হৃদয়ে লালন করতে পারিনি, হে বাংলা-
তোমার ঐতিহ্য আর সংস্কৃতি।

যদি বৃষ্টিকে ভালই বাসতে জানতাম আমি
তবে আমি কালিমাখা মেঘ দেখে-
ভয়ে পালিয়ে বেড়াতাম না অন্য কোথাও
আসবে জ্বর সেই ভেবে-
বৃষ্টিতে ভেঁজা বাদ দিয়ে লুকিয়ে থাকতাম না ইটারন্যে।

আমার আকাশে কালিমাখা মেঘ জমুক
বৃষ্টি আসুক একটানা অঝোরে
টিনের চালায় রিমিঝিমি শব্দে,
তলিয়ে যাক আমার মাঠ-ঘাট, উঠোন বহুদুর
আর তারপর জ্বর আসুক আমার দেহে-
তবুও আমি বৃষ্টিতে ভিজব, আমি বৃষ্টিস্নাত মহাকাব্য হব
বৃষ্টির ফোঁটায় তৈরি কফিতে চুমুক দিতে দিতে
আমি আবারো তৈরি হব বৃষ্টিস্নাত হতে
আমি আবারো তৈরি হব বৃষ্টিস্নাত হতে ।। ..