
:::::::::::::::::::(একটি অণু গল্প):::::::::::::
ভাবনার জগতে হারিয়ে থাকে মেয়েটি। না! এটা তার কোন দোষ নয়। এই বয়সে একটু আধটু এরকম আনমনা হয়- ছেলেমেয়রা। তাই বলে সে কি বুঝবে না- কোন পথে পাড়ি জমাচ্ছে সে। ইচ্ছেরা তাকে কোথায় নিয়ে যাবে? এই সব কি সে বাদবিচার করবে না!
মেয়েটির চোখে কেমন যেন একটা নেশা। নেশার সে আগুনে পুড়ে যাচ্ছে চারদিক। সে যা করছে তার কাছে সেটা লিগ্যাল মনে হচ্ছে। মেয়েটিকে কেউ নিয়ন্ত্রন করতে চাইলেও সে তাকে চোখ রাঙায়। নিজের রাজ্যের এককাধিপতী। উজির, নাজির, সেনাপতি- সবই সে একা।
একদিন মেহেদি রাঙা হয়ে মেয়েটি হাসপালের বিছানায় কাতরাচ্ছে। না! পাঠক অরিজিনাল মেহেদী নয় বরং রক্তাক্ত হয়ে হাসপালের বিছানায় কাতরাচ্ছে। আজ তার কাছে পৃথিবীটা অন্যরকম লাগছে। সহপাঠীরা, ফেসবুক বন্ধুরা, প্রতীবেশী, আত্মীয়-স্বজন আর সাংবাদিকদের ভীড়ে হাসপাতালে আরও উৎসুক জনতার কাতার।।
জানতে চাওয়া হয় মেয়েটির কাছে- ''কে এর জন্য দায়ী''
মেয়েটি অশ্রুভেজা কন্ঠে উত্তর দেয়- ''আমি''।
সবার মুখে যখন একই প্রশ্ন সূচক বাক্য ''মানে''???
মেয়েটি তখন বিড় বিড় করে বলতে থাকে ''কারও কথা শুনিনি আমি, তাই আজ আমার এ অবস্থা!!!! .............
মন্তব্য (13)