বিয়ের পর থেকেই মেয়েটি উচ্চস্বপ্নে বিভোর। এরই মধ্যে কোল জুড়ে পৃথিবীতে আসল তার প্রথম সন্তান। কিন্তুু না! মেয়েটি বিভোর এক অন্যজগতের মোহে। এক অজানা জগৎ, যা সে নিজেও জানেনা। না! কোন খেয়াল নেই মেয়টির- তার স্বামী, সন্তান কিংবা সংসারের প্রতি। একে একে দুটি মেয়ে সন্তান এখন এই দম্পত্তির। ওদিকে তার মেয়েটির স্বামীও শুধু প্রহর গুনছে এইতো ও (মেয়েটি) ভালোর দিকে যাচ্ছে বা যাবে বলে। কিন্তু না, বিয়ের আজ প্রায় ১২ বছরে চলছে...
মেয়েটি সেই একই রকমের অানমনা।
অবশেষে একদিন ছেলেটি তার মেয়ে দুটিকে কোলে নিয়ে অনেক দুর চলে গেল। হারিয়ে গেল.......। আর মেয়েটিও তার ভুল বুঝতে পারল। আর এখন সে নীরবে শুধুই কাঁদতে থাকে মেয়েটি। দুনিয়ার কোন কিছুই তাকে এখন সুখী করতে পারে না। .....................................................
মন্তব্য (10)