১। মহাশূন্যে এক রাক্ষস, যে বাগে পেলে গিলে খায় সব কিছু; এমনকি আলো-ও। তাই সে অদৃশ্য। নাম তার ব্ল্যাক হোল।
২। মহাশূন্যে বিচিত্রতম বস্তুুর মধ্যে আর এক উলঙ্গ দৈত্য হল- নেকেড সিংগুলারিটি। নক্ষত্র মানে অগ্নিকুণ্ড। জ্বালানি পুড়বে যতক্ষণ, ততক্ষণ আলো এবং তাপ কিন্তু জ্বালানি ফুরোলে? তখন যদি নক্ষত্র প্রচণ্ড ভারী হয়, তবে বিশাল পরিমাণ পদার্থের অভিকর্ষের চাপে সবটা কেন্দ্রীভূত হয় ছোট্ট এক জায়গায় জমাট বাঁধে একরত্তি এলাকায়। ওটাই হলো সিংগুলারিটি। ওখানে বিজ্ঞানের সব নিয়ম-কানুন অচল।