সখি আয় মালা গাঁথি
সুর শুনি ঐ রাখালিয়ার বাঁশি
এই তনু মন শিহরিত হয়
বিভোর স্বপ্ন রাশি রাশি।

কোন সে দূরের এই অজানা
রাখালিয়ার দেশ
বাঁশির সুরে পাগল আমি
অচিন পুরের বেশ।।

বাঁশির সুরে নাচছে দেহ
উদাস তনু মন
তোমার সুরে পাগল আমি
উদাস সারাক্ষণ।।।