চৈত্রের দাবদাহে ক্লান্ত পথিক এক আমি
এক গ্লাস জল পাই কই, বলুনতো মশাই?
আমি জলহীন পথে কত যে হেটেছি..
তারপর.. পথ হতে এই পৃথীবির পথে অন্তহীন
আশায় বুক বেঁধে চলেছি পথ-
ঈশাণ কোনের বিদ্যুত চমক দেখে,
এইতো এখনি নামবে বৃষ্টি, ঝড় এ আশায়
এখনি প্রকৃতি মেতে উঠবে এক তান্ডবলীলায়
অতঃপর শান্ত হবে একসময়।
বৃষ্টি-
তুমি কোমলতার পরশ হয়ে এসো এ জীবনে
ক্লান্ত পথিকের তৃষ্ঞা মেটাতে এই জলহীন প্রান্তরে,
ঝড়, বন্যা কিংবা জলোচ্ছাস হয়ে এসোনা
এই পথিকের জীবনে, এই ক্লান্ত পথিকের দেশে।
::::::::::::::::: #####:::::::::::
মন্তব্য (16)