বিজ্ঞানের অগ্রযাত্রা প্রতিনিয়তই  তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে আমাদের মাঝে হৈচৈ ফেলে দেন। সম্প্রতি তেমনি এক আবিস্কার সারা ফেলেছে বিশ্বব্যাপী।  হার্ডডিস্কে নয় বরং এ বার ডিজিটাল তথ্য রাখার ব্যবস্থা করে ফেলেছেন মানবদেহের ডিএনএ-র মধ্যেই। আর এ আবিস্কারটি যারা করেছেন তারা হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী ইয়ানিভ এরলিখ ও ডিনা জিএলিস্কি এবং নিউ ইয়র্ক জিনোম সেন্টারের বিজ্ঞানীরা। পরীক্ষামূলকভাবেই  মাত্র এক গ্রাম ডিএনএ-র মধ্যেই  ভরে দিয়েছেন একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও একটি ভাইরাস প্রোগ্রাম, 8 এমএম-এর একটি ফিল্ম, একটি সংস্থার ডিজিটাল গিফট কার্ড,অণু-পরমাণু-সৌরজগতের কাঠামো আর এক নারী ও পুরুষের ছবি ও তথ্য ভরা যে ‘পাওনিয়ার প্লেক’ অতীতে গভীর মহাকাশে পাঠানো হয়েছে অজানা কোনো বুদ্ধিমান জীবের উদ্দেশ্যে— তেমন একটির ডেটাসহ মোট  ২১৫ পেটাবাইট। অর্থাৎ ১ গ্রাম ডিএনএ-তে ২১.৫ কোটি জিবি ডেটা! সূত্র: অনলাইন অবলম্বনে।