যদি ভালবাসো সখি-
হাতে হাত রেখে, প্রানেতে রাখিয়া প্রাণ
এ জীবন মান সবই দিয়ে দেব
বিলায়ে বাহারী ফুলের ঘ্রান।
যদি সখি হও তুমি আমারো লাগিয়া
নিশি দিন থাক বসি
পুলকিত হৃদে জোস্না বিলাবো
বাজায়ে বাশের বাঁশি।
যদি সুখ চাও তবে তাও এনে দেব
জোস্না রানীর থেকে
কল্পপুরীর মায়াবী রানীরা
মুগ্ধ তোমাকে দেখে।
যদি সখি হও আর প্রানের টানেতে
হেসে রও কুটি-কুটি
উচ্ছাসিত এই ধরাধামে
এক নতুন আমরা জুটি।
Comments (14)