কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মঙ্গলবার ভোরে জাল পাতেন জেলে খুরশিদ আলম, রশিদ আহমদ ও নজির আহমদ। তাদের জালে ধরা পড়েছে দানবাকৃতির ১২৫ কেজি ওজনের একটি পোয়া মাছ। মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়। নৌকার মালিক মোহাম্মদ হাসান মাছটির দাম হাঁকেন দেড় লাখ টাকা। পরে টেকনাফের মাছ ব্যবসায়ীরা এক লাখ ২০ হাজার টাকায় মাছটিকে কিনে নেন।