প্রভাত গড়িয়ে দুপুর হেলিয়া
এ জীবনের বিকেল বেলা-
কেন তবে উঁকি দিলে এ জীবনে-
হে! প্রভাত বেলার ফুল
এ বিকেলে নয়, সকাল বেলাতেই
তব পেতে ছিলাম যে ব্যাকুল!

কেন? কেন দাড়ালে তবে বিকেল এসে
এই ব্যথিত হিয়ার কাছে-
তবে কি তুমি গো-ধুলি রাঙাবে
রঙিন ঊষার ফাঁগে?