তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান 'ওরাকল' আবিস্কৃত এক অদ্ভুত জলযান ইয়ট। এই ইয়টের আকার কিছুটা অদ্ভুত হলেও এর মূল আকর্ষণ আকর্ষণ হলো- এর বাতাসে ভেসে ওঠার সক্ষমতা। কয়েকটি দণ্ডের ওপর ভর করে বাতাসে ভেসে ওঠে জলযানটি। ফলে এর গতি অনেকাংশে বেড়ে যায়। এতে জলযানের সঙ্গে জলের ঘর্ষণ যেমন কমে যায় তেমন ঢেউয়ের প্রতিবন্ধকতা দূর হওয়াসহ আরও কিছু সুবিধা পাওয়া যায়। ফলে দুর্দান্ত গতিবেগ অর্জন করে জলযানটি।



:::::::::