ঢাকা: একটি শান্ত দিন, গুড়ি গুড়ি বৃষ্টি, জনজীবনে নেমে এসেছিল একটু শান্তির পরশ। ঠিক তখনই বাংলার আকাশে এক বিয়োগান্ত ঘটনাঃ- কারওয়ান বাজার, ঢাকা, বাংলাদেশ, তারিখ- ০১.০৫.২০১৬। একটি অগ্নিকান্ড, ভয়ানক অগ্নিকান্ড। 'হাসিনা মার্কেট' এর অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এই ট্রাজেডির স্বীকার। সবকিছু হারিয়ে এখন পথের ভিখারী, সহায়-সব্মল হারা। ঢাকা জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের একটি প্রাথমিক তালিকা করছে তাদের পুনর্বাসন ব্যবস্থার জন্য। তবে অনেকেই দাবি করেছেন ভবিষ্যতে যাতে কারোয়ান বাজারের মত একটি বৃহত্তম পাইকারী মার্কেট যাতে ভবিষ্যতে সু-পরিকল্পিত মার্কেট হিসেবে গড়ে ওঠে সে ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী মহল, আশপাশের জনতা ও সকলশ্রেণীর মানুষ।
Comments (8)