জীবনের প্রতিটা মুহুর্ত যদি
একটা কবিতা হয়,
তবে সারা জীবনের কবিতাগুলোই
মহাকাব্য হয়ে যায়।।

চলেছো তুমি হেলিয়া-দুলিয়া
ছন্দের লয়ে-লয়ে
সেই প্রতিটা ছন্দ গেঁথেছি
কবিতার লাইন করে।

আষাঢ় ছোঁয়ায় বাদল নামে
যায় ভরে যায় মাঠ
আজকের এই কবিতাটি হলো-
তোমার খেয়াঘাট।