লেখক আর পাঠকের মিলন মেলা হোক বাংলা একাডেমীর বইমেলা। এ মেলার মাধ্যমে জ্বলে উঠুক ছাইচাপা অগুনের মত নবীনরা। এ মেলা যেন হয় সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র। '২১কে উজ্জীবিত করে রাখব আমরা' এই স্লোগান হোক আমাদের বইমেলার। প্রকাশকদের ইচ্ছা নির্ভর কিংবা প্রকাশক কেন্দ্রিক না হোক বইমেলা। নবীন কিংবা সৃষ্টিশীলরা যাতে উঠে আসতে পারে এই মেলার মাধ্যমে, সেই মাধ্যম হোক এই বই মেলা তথা আমাদের প্রাণের মেলা।