সুন্দর তাহার দে‌হের গঠন,
সুন্দর তাহার চলন।
সুন্দর তাহার যুগল নয়ন
সুন্দর তাহার চাহন।

সুন্দর তাহার গা‌য়ের বরন,
সুন্দর তাহার ধরন।
সুন্দর তাহার চিন্তা চেতন,
সুন্দর তাহার করন।

সুন্দর তাহার হৃদয় মহান,
সুন্দর তাহার উদারতার দান।
সুন্দর তাহার শুভ অ‌ভিযান,
সুন্দর তাহার সর্বজাহান।