অন্যদিকটা যেমনই লাগুক,
তোমাকে লেগেছে ভালো।
চারিদিকে থাক যতই আঁধার,
তুমি যে আমার আলো।
হাসি যদি থাকে চাঁদের কিরনে,
তোমার মুখেই তা গোছালো।
বৃক্ষে যদি থাকে শিতল ছায়া,
তোমার পরশেই তা লোকানো।
প্রভুর দান সে পবিত্র বন্ধন,
যেনো স্বর্গ থেকে পাওয়া সুখের ক্রন্দন।
মোদের জীবনে ঘোচাতে আঁধার,
তুমি সে প্রদীপ জ্বালো।
মন্তব্য (15)