তোমার হাসি আমার মুখে,
মনের কথা চোখে।
যত ব্যথা বুকের মাঝে,
আনন্দ অশ্রুজলে।

মনটা যখন থাকবে তোমার
একটু খারাপ হয়ে,
হঠাৎ করে আপন ইচ্ছায়
একটু ফেলো কেঁদে।

হাসলে তুমি বুঝবে তবে,
অশ্রু কেন আসে।
একটু নিরব থাকলে তুমি,
দেখবে আমি পাশে।